মঙ্গলবার ঢাকার বনানীতে নিজের বাসায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, "নির্বাচনের আগে ক্রিকেটার সাকিব আল হাসানকে আমার কাছে নিয়ে আসা হয়েছিল। সাকিব নিজেই রাজনীতিতে যোগ দেয়ার ইচ্ছা জানায়। তবে নতুন দলে যোগ দিতে সাকিবকে উৎসাহ দিইনি আমি।"
একই সাথে সে সময় নতুন দল গঠন করতে ক্ষমতাসীন দলের তরফে তার কাছে প্রস্তাব থাকলেও তা গ্রহণ করেননি বলে দাবি করেন মেজর হাফিজ।
এদিকে, একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাকিবের বিএনএমে যোগদানের বিষয়ে আগে কিছু জানতেন না বলে দাবি করেছেন।